একটি সুন্দর গেমিং পরিবেশ বজায় রাখতে নিচের নিয়মগুলো মেনে চলুন।
যেকোনো ধরনের হ্যাকিং, স্ক্রিপ্ট বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এর প্রমাণ পাওয়া গেলে একাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হবে।
চ্যাট বক্স বা গেমে অন্য প্লেয়ারদের সাথে অশালীন ভাষা ব্যবহার বা সম্মানহানি করা যাবে না। সবার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখুন।
টুর্নামেন্ট বা ম্যাচ শুরু হওয়ার অন্তত ১০ মিনিট আগে লবিতে উপস্থিত থাকতে হবে। দেরি করলে অটোমেটিক ডিসকোয়ালিফাই হওয়ার সম্ভাবনা থাকে।
ম্যাচ শেষে অবশ্যই বিজয়ী হওয়ার সঠিক স্ক্রিনশট আপলোড করতে হবে। ভুয়া বা এডিট করা স্ক্রিনশট দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই ব্যক্তি একাধিক একাউন্ট ব্যবহার করে টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। এটি ধরা পড়লে সব একাউন্ট স্থগিত করা হবে।